ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইউ,পি সদস্য নাছিমা আক্তার মায়ার শপথ অনুষ্ঠিত

nayem ahmed
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের সদস্য নাছিমা আক্তার মায়ার শপথ অনুষ্ঠান বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা তাকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, ঐ ওয়ার্ডের সদস্য নাছিমা আক্তার মায়া পদত্যাগ করে গত ৫ম উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করায় সংরক্ষিত ওয়ার্ডটি শূণ্য ঘোষিত হয়। পরে গত ৩০ জুলাই ঐ শূণ্য আসনে আবারও নাসিমা আক্তার মায়া প্রতিদ্বন্দীতা করে সংরক্ষিত সদস্য নির্বাচিত হন।

শপথ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

 

স/এন