ঢাকারবিবার , ২ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষকা ইউনিয়নের ২য় বার আ-লীগের প্রার্থী হতে চান  চেয়ারম্যান আব্দুস ছালাম মন্ডল 

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষকা ইউনিয়নের ২য় বার আ-লীগের প্রার্থী হতে চান  চেয়ারম্যান আব্দুস ছালাম মন্ডল 

তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকে-য়মনসিংহের তারাকান্দা উপজেলার বিষকা ইউনিয়ন পরিষদের ২০২১ সালের নির্বাচনে ২য় বার চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম মন্ডল।

তিনি শুরু থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে বিষকা ইউনিয়ন আওয়ামী লীগের প্রথমে সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বর্তমানে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

২০০৭ সালে ১/১১ সময় আওয়ামী লীগ মহা সচিব সৈয়দ আশ্রাফ উপজেলার দ্বিতীয় প্রাণ কেন্দ্র কাঁশিগঞ্জ বাজারে তার ঘরে এক কর্মী সমাবেশের মধ্য দিয়ে তিনি নিজের অবস্থান জানান দেন।

২ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আব্দুস ছালাম মন্ডল ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে বিএনপি সহ তার প্রতিদ্বন্দীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ইতিমধ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি নিজের প্রার্থীতার কথা জানান দেন।

নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার সময়ে গ্রামীন জনপদের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্যমান উন্নয়ন চোখে পড়ার মতো। তিনি সুনামের সঙ্গে ইউপি কার্যক্রম ও দলীয় কার্যক্রম দৃঢ়তার সঙ্গে পালন করছেন। চেয়ারম্যান আব্দুস ছালাম মন্ডল বলেন, আমি সর্বদা চেষ্টা করছি মানুষের সেবা করার মাধ্যমে নিজের ঐতিহ্য ধরে রাখতে।

বিএনপি-জামাত ক্ষমতায় থাকা কালে আমি নানা ভাবে নির্যাতনের শিকার হলেও দলীয় কার্যক্রম সর্বদা অব্যাহত রেখেছি। করোনা কালে আমি এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছি। জানা যায় গত নির্বাচনে পরাজিত প্রার্থীরাও প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

ওই ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা হলে তারা জানান, চেয়ারম্যান আব্দুস ছালাম মন্ডলকে ভাবা হচ্ছে আওয়ামী লীগের বিকল্পহীন প্রার্থী হিসেবে। গুণীজনদের অভিমত জনসমর্থনের দিক দিয়ে চেয়ারম্যান আব্দুস ছালাম মন্ডল রয়েছেন শক্ত অবস্থানে। তারা বলেছেন, নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে ৩য় বারের মতো জয় পাবেন বলে তারা অভিমত ব্যক্ত করেছেন।

স/বি