ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ নিজাম ইয়ার খান
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণার আটপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, আটপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহŸায়ক, বাংলাদেশ ছাত্রলীগ আটপাড়া উপজেলা শাখার সাবেক আহবায়ক আওয়ামী লীগের দুঃসময়ের অন্যতম বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী আওয়ামী পরিবারের সন্তান বিএনপি জোট সরকারের আমলে হামলা-মামলায় নির্যাতিত নেতা মোহাম্মদ নিজাম ইয়ার খান।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজ মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক তৃণমূলের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমন্বয়ে প্রার্থী বাছাইয়ে আটপাড়া উপজেলার বানিয়াজান সদর ইউনিয়ন হতে প্রার্থী তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় নেতা-কর্মী এবং এলাকার সর্ব শ্রেণির জনগণের নিকট অতি জনপ্রিয়তা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এবারও তিনি ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে কাজ করে যাচ্ছেন।
এছাড়া তিনি হাটে-বাজারে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। এলাকবাসীর কাছে ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে অতি পরিচিত। তিনি এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বললে জানা যায়, মোহাম্মদ নিজাম ইয়ার খান একজন সৎ ও নিবেদিত সমাজসেবক হিসেবে সব সময় আমাদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নিজাম ইয়ার খান বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের একজন মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে আমাকে নৌকা প্রতীকে মনোনীত করলে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্য জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে সক্ষম হবো ইনশাল্লাহ।
স/বি

