জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চেঁচরী রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারই সদস্য পদে উপ-নির্বাচন সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষে প্রিজাইডিং, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক মো.মিজানুল হক চৌধুরীর (যুগ্মসচিব) সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.জোবায়দুর রহমান, ইউএনও ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো.মানিকহার রহমান, জেলা নির্বাচন অফিসার মো.সোহেল সামাদ, থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো.আইউব আলী হাওলাদার, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে মাহাবুবুর রহমান, স্বতন্ত প্রার্থী এনায়েত হোসেন খসরু (আনারস) ও মাইনুল হোসেন রিয়াজ সিকদার (মটরসাইকেল) প্রমূখ।
স/জনী

