ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইউনিয়নে গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া রেজিস্ট্রেশন করতে দীর্ঘ লাইন

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৮, ২০২১ ৩:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ইউনিয়নে গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া রেজিস্ট্রেশন করতে দীর্ঘ লাইন

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
আজ সকাল ১০ টা থেকে দেশব্যাপী গণটিকার অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুরে দশটি ইউনিয়নের ১০ কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়েছে।
বেলা বারার সাথে সাথে থেকেই টিকা কেন্দ্র গুলোতে টিকা প্রদানের আগ্রহী বৃদ্ধ ও মধ্য বয়সী নারীপুরুষের সংখ্যা বাড়তে থাকে ।
ইউনিয়ন পরিষদ, স্কাউট,শুভ সংঘ, প্রেসক্লাব সহ স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সেচ্ছাসেবীদের টেবিলের সামনে দীর্ঘ লাইন লক্ষ করা গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক নুরুল আমীন, খলিলুর রহমান,এম এ মান্নান, মোস্তফা খান, এটি এম রবিউল করিম রবি, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
আজ প্রথম দিন প্রতি ইউনিয়নে ৬০০ জন টিকা দিতে পেরেছে অনেকে রেজিস্ট্রেশন জটিলতায় টিকা দিতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন পর্যাক্রমে সকলকে টিকার আওতায় আনা হবে । তিনি গণটিকা কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন।
স/বি