ইউএনও শাকিল আহমেদের কর্মব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় ফিরে এসেছে শৃঙ্খলা-অভিভাবক মহল আনন্দিত
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়া উপজেলায় ৭টি ইউনিয়নে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরিসহ ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাথমিক পর্যায়ে ১০৩টি এবং ১০টি কিন্ডার গার্ডেনে উপজেলার শিক্ষার্থীরা পাঠদান করে থাকে।
এছাড়া উচ্চতর শিক্ষার জন্য এ অঞ্চলের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে। নেত্রকোণা জেলার মধ্যে আটপাড়া উপজেলাটি শিক্ষার গুণগত মানের দিক থেকে অনেকটা পিছিয়ে ছিল। উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ ২৭ এপ্রিল এ উপজেলায় যোগদান করার পর নিয়মিত ভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও তদারকি করে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় প্রতিটি বিদ্যালয়ে শ্রেণি পাঠদানের পূর্বে সমাবেশ, শতভাগ উপস্থিতি ও রুটিন অনুযায়ী যথাযথ পাঠদান কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলায় আমুল পরিবর্তনে অভিভাবক মহলে স্বস্থি ফিরে এসেছে। তাছাড়া নির্বাহী অফিসারের কার্যালয়ে আগত সেবা প্রার্থীরা যে কোন প্রয়োজনে দ্রæত সময়ের মধ্যে কাঙ্খিত সেবা পাওয়ায় তাদের মাঝে আস্থা ফিরে এসেছে। নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ইভটিজিং ও বখাটেদের দৌরাত্ম কঠোর ভাবে নিয়ন্ত্রণ করায় নির্ভিঘেœ ছাত্রীরা চলাফেরা করতে পারছে।
বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবক আসাদুজ্জামান খান সোহাগ জানান, নির্বাহী অফিসারের কঠোর পরিশ্রম ও তদারকিতে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এসেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জনান, আটপাড়ায় শিক্ষা ব্যবস্থায় ভেঙ্গে পড়েছিল। আমি এ উপজেলায় যোগদানের পর বিষয়টি নজরে আসায় শিক্ষা ব্যবস্থার সার্বিক তদরাকির মাধ্যমে সকলের সহযোগিতায় শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।
স/বি

