চমক ডেস্ক: বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ স্টিভ স্মিথের অনবদ্য সেঞ্চুরি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০২ বলে ১১৬রানের ঝকঝকে ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। তার ইনিংসটি আটটি চার ও দুটি ছক্কায় সাজানো।
শনিবার ইংল্যান্ডের সাউদাম্পটনে দ্য রোজ বোল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেই দলীয় ১৯ রানে ফেরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনে ব্যাটিংয়ে নামা শন মার্সের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন ওপেনার ডেভিড ওয়ার্নার।
বল টেম্পারিং কাণ্ডের আসল হোতা ওয়ার্নার পেশাদার ক্রিকেটে ফেরার পর থেকেই দুর্দান্ত। ব্যাট হাতে আইপিএল মাতানো ওয়ার্নার এদিন প্রস্তুতি ম্যাচেঅসাধারণ ব্যাটিং করেন।
একের পর এক বাউন্ডারি হাঁকানো ওয়ার্নার ফিফটির পথেই ছিলেন। প্যালাঙ্কটের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৫৫ বরে ৪৩ রান করেন ওয়ার্নার। এরপর ২৬ রানের ব্যবধানে ফেরেন মার্স। তার আগে করেন ৪৪ বলে ৩০ রান।
স/এষ্

