ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘আসলে সংবাদটি একেবারেই সত্য নয়- অপু বিশ্বাস

admin
নভেম্বর ১৬, ২০১৭ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

নয় বছর কেটে গেলেও বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। এ বছর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে বিয়ের বিষয়টি প্রকাশ করে দেন অপু।

 আর সম্প্রতি শাকিব-অপুর শিশুসন্তান জয় সিনেমায় অভিনয় করছেন, এমন একটি খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

এ বিষয়ে অপু বলেন, ‘আসলে সংবাদটি একেবারেই সত্য নয়। শিশুপুত্রকে এ মুহূর্তে অভিনয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের প্রতিও বিরক্তি প্রকাশ করেন অপু। ’

মঙ্গলবার হয়ে গেল অপুর নতুন সিনেমা ‘কাঙ্গাল’র মহরত। বদিউল আলম খোকন পরিচালিত ‘কাঙ্গাল’ সিনেমার মহরত শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন অপু।   এসময় তিনি এ সময় সিনেমায় ফেরা, শাকিব খানের সঙ্গে সংসার ও সন্তানসহ বিভিন্ন বিষয়েও কথা বলেন।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘কাঙ্গাল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।   নতুন সিনেমায় অপুর সঙ্গে আরও অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী ও ডিএ তায়েব।

আগামী বছরের শুরুতে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

স/মা