ঢাকারবিবার , ১৯ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আশ্রয়কেন্দ্রে ঘুরে ঘুরে বন্যা দুর্গতের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ইউএনও শাকিল আহমেদ

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১৯, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

আশ্রয়কেন্দ্রে ঘুরে ঘুরে বন্যা দুর্গতের মাঝে
খাদ্য সামগ্রী বিতরণ করছেন ইউএনও শাকিল আহমেদ

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- সিলেট, সুনামগঞ্জ মতো নেত্রকোণার ভাটি অঞ্চল আটপাড়ার ৭টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা নির্বাহী অিফিসার মো: শাকিল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া দিন রাত পরিশ্রম করে বিভিন্ন স্কুল-কলেজে বন্যায় আশ্রয়ণরত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ সার্বিক খোঁজ খবর রাখছেন।

এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা ৭ টায় আটপাড়া ডিগ্রী কলেজে বন্যা আশ্রয়কেন্দ্র আশ্রয়কারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিরা, চিনি, তৈল সহ অন্যান্য সামগ্রী। তিনি আরো বলেন যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে আছি।

সুবিধাভোগীদের সাথে কথা বলেন তারা জানান, ইউএনও স্যার আমাদের খোঁজ খবর নিতাছে, আর আমাদের লাইগা খাদ্য সামগ্রী নিজে নিয়ে আইছে। এ রহম স্যার যেন প্রতিটি উপজেলায় থাকে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আটপাড়া ডিগ্রী কলেজে কিছু লোক আশ্রয় গ্রহণ করার বিষয়টি শোনার পর সহকারী কমিশনার (ভূমি)কে সঙ্গে নিয়ে তাদের জন্য দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী নিয়ে এসেছি।

স/বি