আশুলিয়া থেকে আবুল কাশেম: ঢাকা লাগোয়া পোশাক শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার সরকার মার্কেট বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত সিন্হা-মেডলার গ্রুপ একটি শতভাগ রপ্তানীমুখী একটি প্রতিষ্ঠান। গতকাল ৮ জুলাই রোজ শনিবার রাত প্রায় ৯ ঘটিকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি । খরব পেয়ে সাভার ইপিজেড, টঙ্গী, উত্তরা, ধামরাই ও সাভার ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুলিশের সহযোগিতায় যান চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে।
এসময় ফায়ার সার্ভিস জানান, সিন্হা-মেডলার গ্রুপ একটি শতভাগ রপ্তানীমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান, মেডলা এ্যাপারেলসের আট তলা ভবনের ২য় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে। তাড়াহুড়া করে নামতে গিয়ে প্রায় ১০/১২ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে আগুনে আহতদের খোঁজ-খবর নিতে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ছুঁটে আসেন প্রসাশনিক কর্মকর্তা, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের (আসাফো) ও বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ ইমাম হোসেন ও সহ-সভাপতি এবং বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ গাজীপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন জয়সহ আরো অনেকে ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ঝালোকাঠির নউছিটি এলাকার ইদ্রিস মাঝির ছেলে হেলাল মাঝি নামক একজনকে আটক করা হয় ।
স/এষ্

