ঢাকাশুক্রবার , ১২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আশুলিয়ায় মধ্য গাজীরচট এলাকা থেকে এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার

admin
মে ১২, ২০১৭ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া থেকে আবুল কাশেম: সাভারের আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় শুক্রবার দুপুরে একটি কূপ হতে এক নৈশ প্রহরী ওমর ফারুকের অর্ধগলিত গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। আটকেরা হলো- রকি, আল-আমিন, ইয়াছিন ও নেছার। এরা সবাই নিহত ঐ নৈশ প্রহরীর সাথে একই বাগান বাড়িতে পাহারার কাজ করত।
নৈশ প্রহরী ওমর ফারুক নিখোঁজের দুই দিন পর বিরোধপূর্ণ ঐ বাগান বাড়ি হতে অর্ধগলিত গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওমর ফারুক ফেনী জেলার মীরগঞ্জ সদর থানার মৃত বীর মুক্তযোদ্ধা মোস্তফা কামালের ছোট ছেলে। সে আশুলিয়ার গাজীরচট এলাকার হাজী মোহাম্মদ আলীর নাতি।
নিহত নৈশ প্রহরী ওমর ফারুকের স্ত্রী মনিরা বেগম জানান, গত দুই দিন আগে ফারুক কাজে যোগ দেওয়ার পর হতে তার স্বামীর আর খোঁজ মেলেনি। বাকী তিন নৈশ প্রহরীর কাছে খোঁজ নিতে গিয়ে জানা যায়, রকির সাথে গত দুই দিন আগে তার স্বামী ফারুকের সাথে ঝগড়া হয়। পরে নানান ভাবে খোঁজ নিয়ে বিরোধপূর্ণ ঐ বাগান বাড়ি ভূমির ভিতরে চারটি কূপের একটিতে তার স্বামীর মৃতদেহ রয়েছে বলে জানতে পায় তারা। পরে আশুলিয়া থানা পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা শামীম হাসান জানান, এলাকাবাসীর খবরে তারা দ্রুত ঘটনাস্থলে এসে একটি কূপ হতে নৈশ প্রহরী ওমর ফারুকের মৃতদেহ উদ্ধার করে। তাদের তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। আটকেরা নিহত ফারুকের সাথে একই জায়গায় নৈশ প্রহরীর কাজ করত। তিনি আরো জানান, মৃতদেহটি উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

স/এষ্