আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ২৮ সদস্যকে আটকসহ অস্ত্র উদ্ধার
আশুলিয়া থেকে আবুল কাশেম
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আৃরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ২৮ সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, দেশীয় অস্ত্রসহ ২৪টি মোবাইল ফোন সেট এবং ১০ হাজার টাকা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের চক্র বাসে করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এসময় পুলিশ একটি বাসকে সন্দেহ করে এবং বাসটিকে নজরদারীতে রাখে। বাসটি প্রথমে সাভার থেকে মানিকগঞ্জ যায়। পরে বাসটি যখন মানিকগঞ্জ থেকে ঘুরে সাভারের উদ্দেশ্যে রওনা হলে আশুলিয়া নবীনগর বাস স্ট্যান্ডে বাসটি পৌছালে আশুলিয়া থানা পুলিশ বাসটি আটক করে এবং বাসের ভিতরে থাকা সকলকে নিচে নেমে আসতে আহ্বান জানান। এসময় বাসের ভিতর থেকে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়ি। এক পর্যায়ে পুলিশ বাসটি ও ডাকাতদের আটক করতে সক্ষম হয়। বাসের ভিতরে থাকা আন্তঃজেলা ডাকাত দলের ২৮ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
এছাড়া এই আটক অভিযানের সময় ডাকাতের হামলায় আশুলিয়া থানার পরিদর্শক আব্দুল আউয়াল,পরিদর্শক জাহিদুর রহমানসহ ৪ পুলিশ আহত হয়।
পুলিশের অভিযোগ আটক ডাকাতরা দীর্ঘ দিন ধরে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে গাড়িতে যাত্রীদের উঠিয়ে টাকা ও মোবাইল ফোনসহ মুল্যবান মালামাল লুটপাট করে আসছিলো । তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য।
স/মা

