আশকোনায় হাজী মনতা ও তার ছেলে র্যাবের হাতে গ্রেফতার
আব্দুর রউফ মিয়া : অবশেষে র্যাবের হাতে আশকোনার প্রভাবশালী হাজী মনতা ও তার ছেলে সুজন চলতি মাসের প্রথমে গ্রেফতার হয়েছিল। অভিযানে হাজী মনতার বাসায় ও অফিসে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য পাওয়া যায় এবং পরে ছেলে সুজনের কাছেও মাদক পায় র্যাব।
কয়েকদিন আগে মনতার সন্ত্রাসী ছেলে সুজন আশকোনার পারভীন হোটেলের সামনে প্রকাশ্যে কয়েকজন র্যাব সদস্যকে মারধর করে। এসসময় তার কাছে দেশীয় অস্ত্র ছিল বলে ঘটনাস্থানে থাকা অনেকের কাছ থেকে জানা যায়া। এ ঘটনায় র্যাব-১, হাজী মনতা ও তার ছেলে সুজনকে গ্রেফতার করে চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনের আটক করে। তাদের নামে দক্ষিণ খান থানায় ৫৪(৯)২০, ৫৩(৯)২০ , ৫২(৯)২০, তিনটি মামলা হয়েছে।
হাজী মনতা আশকোনার সিরাজ মিয়া অরফে কুখ্যাত প্রতারক, জাল সিরাজের পুত্র ।হাজী মনতা তার ছেলে সুজন, ভাগিনা লিজাউর রহমান বিপুল (হাজীক্যাম্প ও বিমানবন্দর এলাকার চিহ্নিত চাঁদাবাজ সাবেক ছাত্রলীগের নেতা) প্রতারক মুরাদ ও হাবিব মিলে প্রবাসী মহিলা নিলুফা খানম এর ৫৪৭ নং আশকোনার বাড়ি ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা চাঁদার দাবিতে ভাংচুর করে।
স্থানীয় মফিজ উদ্দিন ব্যাপারি নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেও আসামীদের গ্রেফতার আটকাতে পারেননি। বাড়ী ভাংচুরকালে তারা নিলুফাকে মারধর করে একটি হাত ভেঙ্গে দেয়। এ ব্যাপারে ভুক্তভোগী প্রধানমন্ত্রী, র্যাব ও পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
উক্ত দুর্বৃত্তরা এতই ভয়ংকর ও ধূর্ত যে, তারা জানে যে কোন মামলার অজুহাতে প্রশাসনের কার্যক্রম স্থগিত রাখা যায়। এ কারনে তারা অপরাধ করে প্রশাসনের কার্যক্রমে বাধা দেয়ার জন্য উক্ত ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে সম্পুর্ণ মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে।
যেহেতু বিষয়টি ফৌজদারী আইনের আওতাধীন, সেহেতু প্রশাসন, পুলিশ, র্যাব এ ব্যাপারে আইনী হস্তক্ষেপ করতে পারেন বলে আইনজ্ঞরা জানিয়েছেন। এলাকাবাসী জানান প্রবাসী নিলুফাকে হামলার, বাড়ী ভাংচুরের ও চাঁদাবাজির বিচারের সাথে অসংখ্য অপরাধের শাস্তি না হওয়াতেই এবার তারা র্যাবকে প্রহারের সাহস পেয়েছে।
হাজী মমতা ও সুজনের বিরুদ্ধে এলাকাবাসির অভিযোগ আছে জোর করে অপরের জমি দখল, বিভিন্ন মহলে চাঁদাবাজি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা পরিচালনাসহ নানান অপকর্মের জন্য বাহিনী গড়ে তুলেছে।
বর্তমানে বয়সের কারণে মনতা জামিনে থাকলেও সুজন হাজতে রয়েছে। এর আগেও সুজনের নামে দক্ষিন খান থানায় ৩ টি, বিমানবন্দরে ১ টি , মামলা রয়েছে। সেই সাথে এই পরিবারের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা সহ ১৫/২০ টি মামলা রয়েছে।
স/এষ্

