নিজস্ব প্রতিনিধি : রাজধানীর আশকোনায় সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দিয়েছে রাজউক। আবাসিক এলাকায় রাজউকের অনুমতি না নিয়ে ট্রেনিং সেন্টার গড়ে শব্দ দূষণের সাথে পরিবেশ বিনষ্টের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিভিন্ন পত্রপত্রিকা ও একাধিক অনলাইনে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের অনিয়ম প্রকাশের পর রাজউকের কর্তব্যরত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়। এ ব্যাপারে রাজউকের অনুমোদন কর্মকর্তা নুরুজ্জামান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলছে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবার ব্যবস্থা করছি। রাজউক থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে উকিল নোটিশ দেওয়া হয়েছে। তারা সেই নোটিশের জবাব দিয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১২ সালে ইউনিয়ান পরিষদের অনুমতি নিয়ে তারা এ প্রতিষ্ঠান শুরু করে। রানাপ্লাজা দুর্ঘটনার আগ-পর্যন্ত ইউনিয়ান পরিষদের এলাকায় অবস্থিত এরকম প্রতিষ্ঠানকে চেয়ারম্যান অনুমতি দিতে পারতেন। তবে রাজউক থেকে কোন অনুমতি পত্র তাদের নেই। অভিযোগের উপর ভিত্তি করে দ্রুতই রাজউক থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রেনিং সেন্টার এর মালিকের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে উচ্ছেদ প্রতিহত করার চেষ্টা করছেন এমন অভিযোগে তিনি জানান, আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে। কর্মক্ষেত্রে আমি কখনই কাউকে ছাড় দেই না।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকা-বাসি জানান, এ ট্রেনিং সেন্টারটি শব্দ-দূষণের কারণে ঘনবসতি আবাসিক এলাকা বাসিরা অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনরাত ২৪ ঘন্টাই শব্দ-দূষণ হচ্ছে। অবৈধ ট্রেনিং সেন্টারটির কারণে এলাকাটি স্বাভাবিক জীবনযাত্রা দুঃসহ হয়ে পড়ছে। বসবাসকারী ও চলাচলরত জনগণের স্বাভাবিক চলাফেরা ও কর্মকান্ড- হুমকিরমুখে। সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারটির শব্দ দূষণে গোটা এলাকার পরিবেশ একেবারেই মারাত্মক বিপর্যয় ঘটছে। প্রতিষ্ঠানটির মালিক তোফজ্জল হোসেন এবং তার ছেলে তুহিন সিদ্দিক অমি। তারা এ প্রতিষ্ঠানটি তৈরি করতে বিধি বিধান মানেনি। ট্রেনিং সেন্টারটির মালিকপক্ষের কাছে কোনো বৈধ অনুমোদনপত্র নেই বলে এলাকা-বাসির দাবি।
স/এষ্

