আশকোনাতে শুরু হয়েছে মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক: ব্যপক আয়োজনে রাজধানীর আশকোনার বিমান মাঠে শুরু হয়েছে মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট। টি-১০ ফর্মেটে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুক্রবার ১১ ফেব্রুয়ারী কোলাহল কিংস ১৬৪ রানের বড় ব্যবধানে খিলক্ষেত ক্যাম্প হারিয়েছে।
মফিজুর রহমান স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় সাউথ গাওয়াইর ইউথ ক্লাব এর এই আয়োজনে টুর্নামেন্টে ১০ টি দল অংশগ্রহন করছে।
টুর্নামেন্ট প্রসঙ্গে ইদ্রিস আলী মানিক জানান, খেলাধুলায় মেধা বিকাশ হয়। তরুণেরা মাদক থেকে দূরে থাকে। আগামীতে এই আয়োজন আরো বড় করার পরিকল্পান রয়েছে।
স/এষ্

