ঢাকাশুক্রবার , ১৮ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আলী মনসুরের মৃত্যুতে গৌরীপুর শিল্পী গোষ্টীর শোক ও স্মরন সভা অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১৮, ২০২১ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

আলী মনসুরের মৃত্যুতে গৌরীপুর শিল্পী গোষ্টীর শোক ও স্মরন সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ ব্যুরো

গৌরীপুর শিল্পী গোষ্ঠীর সভাপতি আলী মনসুর ও সহ-সভাপতি সাংবাদিক মজিবুর রহমানের  মৃত্যুতে ১৮ জুন (শুক্রবার) বিকাল সাড়ে চারটায় গৌরীপুর শিল্পকলা একাডেমির কার্য্যালয়ে দোয়া মাহফিল, শোক ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর শিল্পী গোষ্টীর আয়োজনে, সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্টাতা পরিচালক, গৌরীপুর শিল্পী গোষ্টীর প্রধান উপদেষ্টা ওস্তাদ এমএ হাই।

গৌরীপুর শিল্পী গোষ্টীর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শেখ বিপ্লবের সঞ্চালনায় স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, শিল্পী গোষ্টীর সহ-সভাপতি মরহুম মজিবুর রহমানের বড় ভাই সাংবাদিক ও ছড়াকার আজম জহিরুল ইসলাম, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম, নুরুল ইসলাম, গৌরীপুর শিল্পী গোষ্টীর উপদেষ্টা ও গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর শিল্পী গোষ্টীর সাবেক সহ-সভাপতি ওস্তাদ আব্দুল মালেক, আলী মনসুরের বড় ছেলে মিথুন, প্রবীন শিল্পী ও গৌরীপুর সংগীত নিকেতনের উপদেষ্টা সত্যেন দাস, অপূর্ব শিল্পী গোষ্টীর পরিচালক ও কন্ঠ শিল্পী আব্দুল হান্নান জনি, শাওন বর্ষা মিডিয়ার পরিচালক সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল-আমিন, গীতিকার আবুল মুনসুর প্রমুখ।

স্মরন সভা শেষে সকল বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয়েছে। 

স/বি