আ’লীগ নেতা চৌধুরী সাব্বির আলীর ৪৩তম জন্মদিন
আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর ৪৩তম জন্মদিন আজ শনিবার।
চৌধুরী সাব্বির আলীর জন্মদিনে সালথা উপজেলার নেতাকর্মী ও শুভানুধায়ীরা সোসাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
জানা যায়, ১৯৭৯ ইং সালের এই দিনে সালথার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহন করেন সাব্বির আলী। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুছ আলী ছিলেন সালথার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের জমি দাতা। এক সময়ের অজপাড়াগা সালথা আজ নগরে পরিনত হওয়ার পিছনে চৌধুরী ইউনুছ আলীর বড় অবদান রযেছে। চৌধুরী সাব্বির আলীর মাতা শিরিন মহল সুলতানা একজন সমাজ সেবীকা ও পরপোকারী। বাবা-মায়ের মতো সাধারণ মানুষকে ভালোবাসেন চৌধুরী সাব্বির আলী। ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

