ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আলফাডাঙ্গায় ভূমি ও গৃহহীনদের জন্য ‘স্বপ্ননগর’ এর উদ্বোধন

abu naser
আগস্ট ৬, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গায় ভূমি ও গৃহহীনদের জন্য ‘স্বপ্ননগর’ এর উদ্বোধন

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর:
দেশের মডেল হিসেবে বিবেচিত ফরিদপুরে সেই আধুনিক সুবিধা সম্বলিত ভূমি ও গৃহহীনদের জন্য ‘স্বপ্ননগর’ এর উদ্বোধন করেছেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল। শুক্রবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আধুনিক সুবিধা সম্বলিত দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ৩০০ শত ঘরের উদ্বোধন করেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, জাহিদুল ইসলাম জাহিদ, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদ এলাহী প্রমূখ। উদ্বোধন শেষে সেখানে ৩০০ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন সংসদ সদস্য।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলায় নির্মাণ করা হচ্ছে ভূমি ও গৃহহীনদের জন্য বাড়ি ‘স্বপ্ননগর’ নামে এই মডেল ভিলেজ। প্রতিটি পরিবারের জন্য থাকছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ বাসস্থান। এছ্ড়াা এখানে বাস করা সকলের জন্য থাকছে বাজার, খেলার মাঠ, মসজিদ, মন্দির, স্কুল, ইকোপার্ক, শিশু পার্ক, কমিউনিটি ক্লিনিক, গোরস্থান সহ আধুনিক নগরীর সকল সুবিধা। যা এরই মধ্যে সারাদেশে রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।