আলফাডাঙ্গায় বিদায় সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দের বিদায় সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (কর্মচারী ইউনিয়ন) সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়াইচ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ ওহাব (পান্নু) মিয়া।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ ও স্কুল প্রতিষ্ঠা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
শেষে মরহুম শিক্ষক-কর্মচারী ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের দীর্ঘায়ু এবং সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স/অ

