বাঘারপাড়া(যশোর)প্রতিনিধিঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে গতকাল বাঘারপাড়ায় আওয়ামীলীগের একাংশ প্রস্তুতি সভা করেছে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল ইসলাম কাজল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আজগর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্যাহ খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, এনায়েত হোসেন লিটন, হান্নান হোসেন, সিরাজুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা সোয়াইব হোসেন, টিপু সুলতান প্রমুখ।
স/শা

