রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার আরেক পরিকল্পনাকারী নব্য জেএমবির রাশেদ ওরফে আবু জাররা গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাতে নাটোর থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
বগুড়া পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজই (শুক্রবার) তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গেল বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে দেশের সবচেয়ে ভয়াবহ ওই জঙ্গি হামলা ঘটে। এতে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে প্যারা কমান্ডো অভিযান চালানো হয়। ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে ওই অপারেশনে নিহত হয় ৫ জঙ্গি।
স/এষ্

