ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আরিচায় বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত যমুনার পানি

admin
সেপ্টেম্বর ৩, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আরিচায় বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত যমুনার পানি

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত পানি বাড়ছে যমুনা নদীর। গেলো ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি বেড়েছে যমুনাতে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আরিচা কার্যালয়ের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনই যমুনা নদীর আরিচা অংশে পানি বাড়ছে। যার প্রভাব পড়ছে জেলার অন্যান্য নদীগুলোতেও।

এসময় তিনি বলেন, যমুনা নদীর আরিচা পয়েন্টে পানির স্বাভাবিক পরিমাপ হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি বেড়ে এখন ৯ দশমিক ৭৩ সেন্টিমিটার পানি যমুনা নদীর আরিচা পয়েন্টে রয়েছে বলে জানান তিনি।

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই নদী আশেপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার শিবালয়, দৌলতপুর এবং হরিরামপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের কয়েক হাজার বাসিন্দা। তলিয়ে গেছে এসব এলাকার রাস্তা-ঘাট। হুমকির মুখে রয়েছে স্কুল-কলেজ এবং বসত-ভিটাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

স/এষ্