ঢাকাশনিবার , ১২ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আরামবাগ ক্লাবের সাঈদ সভাপতি ইয়াকুব সাধারণ সম্পাদক

admin
মে ১২, ২০১৮ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) অন্যতম ক্লাব, স্বাধীনতা কাপ-২০১৮ চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০১৮-২০২০ গতকাল (১২ মে শনিবার) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন (ঢাকা ৯ আসন) স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খাঁন মেনন, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মোজাফ্ফর হোসেন পল্টু, সাবেক সংসদ সদস্য আব্দুর রহিম, সাবেক সংসদ সদস্য ও ক্লাবের সাবেক সভাপতি এস এ সুলতান টুটু, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা জামান বেবী সহ ক্লাবের সাবেক সেক্রেটারী এবং সাবেক ও বর্তমান খেলোয়াড় ও নিবাহী সদস্যবৃন্দ। সভায় সম্প্রতি ঘরোয়া ফুটবলে সন্তোষজনক ফলাফল করায় আরামবাগ ক্রীড়া সংঘের সকল খেলোয়াড় কোচ, কর্মকর্তাদের অভিনন্দন জানায় বক্তারা।

সভা শেষে নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে সাত সদস্যের একটি কমিটি নির্বাচিত হয়। বর্তমান সভাপতি এ.কে.এম মমিনুল হক সাঈদ সভাপতি, সহ-সভাপতি মোহাম্মদ এজাজ জাহাঙ্গীর এবং মো. ইয়াকুব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান মাইনু ও আমিনুল ইসলাম শামীম, ফুটবল সম্পাদক এ কে এম রাশেদুল হক সুমন। সভায় জানানো হয়, আগামী কিছুদিনের মধ্যে এ সাত নির্বাচিত সদস্য টিম আরামবাগ ক্রীড়া সংঘের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা তৈরী করবে। উল্যেখ, গত ১৫ অক্টোবর ২০১৫-১৬ তারিখে সর্বশেষ আরামবাগ ক্রীড়া সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হয়েছিল।

সভা শেষে ক্লাবের সাবেক খেলোয়াড় ও কোচ যথাক্রমে মীর মোহাম্মদ আলী ফারুক ও কাজী জলি অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি এবং সাবেক আরামবাগ ক্লাবের ফুটবলার মনির হোসেন মনুর মৃত্যুতে দোয়া ও মোনাজাত করা হয়।

স/এষ্