ঢাকারবিবার , ৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আরবাজ খানের জন্মদিন পালন, মালাইকার শুভকামনা

admin
আগস্ট ৬, ২০১৭ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নানা কারণে দীর্ঘ পথ পাড়িয়ে দিয়েও আরবাজ খানের সঙ্গে দাম্পত্যের অবসান ঘটিয়েছেন মালাইকা আরোরা। গত ৪ আগস্ট ৫০ পূর্ণ করেন বলিউড অভিনেতা-নির্মাতা আরবাজ।

স্বামী সাবেক হয়ে গেলেও তার জন্মদিন পালন করেছেন মালাইকা। ঘটা করে পার্টিতেও যোগ দিয়েছেন। কোনো লুকোচুরি নয়, ছবি তুলেছেন এক সঙ্গে। পার্টির ছবি-ভিডিও সব শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেখানেও আরবাজকে শুভকামনা জানিয়েছেন মালাইকা। লিখেছেন, ‘সবসময় ভালো থেকো, সুখে থেকো। ‘

শুধু মালাইকা একা নন, তার বাবা-মাও হাজির হয়েছিলেন পার্টিতে। আরবাজের বড় ভাই সালমান, সোহেল, বাবা সেলিম খানসহ পার্টিতে পুরো খান পরিবারই জন্মদিনে উপস্থিত ছিল। তারকাবহুল সেই পার্টিতে ছিলেন কারিশমা কাপুর, তার প্রেমিক সন্দীপ, সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম, সালমানের কথিত প্রেমিকা লুলিয়া, সোনাক্ষী সিনহা, সানি লিওন, তার স্বামী ড্যানিয়েল, সঞ্জয় কাপুর, বাবা সিদ্দিকী, ববি দেওলসহ অনেকে।