ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার, বিরাটকে জরিমানা


জানুয়ারি ১৬, ২০১৮ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ভারত-দক্ষিণ আফ্রিকা চলমান টেস্ট সিরিজে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করে জরিমানার মুখে পড়তে হল ভারত অধিনায়ক বিরাট কোহালিকে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটা বিরাটের জন্য দারুণভাবেই শুরু হয়েছিল। আর সে দিনই অন-ফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে জরিমানার মুখে পড়তে হল তাকে।

ভেজা আউট ফিল্ড বলের উপর প্রভাব ফেলছিল। যেটা নিয়ে বিরাট তার বক্তব্য আম্পায়ার মাইকেল গফকে জানিয়েছিলেন। কিন্তু আম্পায়ার তা মেনে নেননি। উত্তেজক বাক্য বিনিময় হয় দু’জনের মধ্যে, যেটা ক্রিকেটের নিয়ম-নীতি বহির্ভূত কাজ বলে বিবেচিত।
আইসিসি জানিয়েছে, কোহলি আইসিসির আইনের লেভেল এক ভঙ্গ করায় তাঁর ভাগ্যে একটি ডিমেরিট পয়েন্ট জুটেছে। যে কারণে তার ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। আইসিসির ধারা ২.১.১ অনুযায়ীই এই শাস্তি পাচ্ছেন বিরাট। সে দিনই নিজের ২১তম টেস্ট সেঞ্চুরিটিও করেছিলেন বিরাট। প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর এটাই ছিল ঘুরে দাঁড়ানোর মঞ্চ

স/এন