জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন ক্লাস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজ মিলনায়তনে ওরিয়েন্টেশন ক্লাস ও এক সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মো. আবুল বসার বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফারুক হোসেন খান। বক্তব্য রাখেন অধ্যাপক সমীর কুমার সাহা, কলেজ গভর্নিং বডির সদস্য মো. রফিকুল ইসলাম জাফর, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী নির্ঝর সাহা সাম্য প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মো. রুহুল আমীন ছিদ্দিকী, অধ্যাপক মো. আবদুল হালিম।
ওরিয়েন্টশন ক্লাস ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক রঞ্জিতা রায়, অধ্যাপক সাহীন আক্তার, অধ্যাপক অপরাজিতা বল, শিক্ষার্থী কানিজ ফাতিমা, অর্পিতা রায়, রাজা মিয়া, জান্নাতুল ফেরদাউস ও সৌমিতা নন্দী।
আরআর

