ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আমি তো অপহরণ হইনি, কেন এই অপহরনের নাটক !


এপ্রিল ৪, ২০১৭ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে চাচার বিরুদ্ধে অপহরণ মামলার নাটক সাজিয়ে মামলা করে ফেঁসে গেলেন ভাতিজা। যাকে অপহরণ করা হয়েছে বলে নাটক সাজানো হয়, সেই ব্যাক্তিই আদালতে হাজির হলেন। বললেন ‘আমি তো অপহরণ হইনি। কেন এই অপহরনের নাটক।ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

মামলা সূত্রে জানাগেছে, নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মো: আবুল হোসেন জোমাদ্দারকে তার ভাই বিএনপি নেতা আলোচিত কবির জোমাদ্দার অপহরণ করেছে বলে তার ছেলে এমরান হোসেন শাওন বাদী হয়ে গত ২৩ মার্চ ঝালকাঠি আদালতে চাচা কবির জোমাদ্দারসহ ৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।
এরপর ২৮ মার্চ কথিত অপহরনের ভিকটিম আদালতে নিজেই হাজির হয়ে বলেন, ‘আমি তো অপহরন হইনি, আমাকে নিয়ে কেন এই অপহরণ নাটক । তিনি অপহরণ হননি বলে ঝালকাঠি নোটারী পাবলিকে হাজির হয়ে হলফনামাও দেন। সেই সাথে নিজের ছেলে ও মেয়ের বিরুদ্ধেও মিথ্যা অপহরণ মামলা দায়ের করায় অভিযোগ দায়ের করেন কথিত অপহরনের ভিকটিম (পিতা) আবুল হোসেন জোমাদ্দার ।

আবুল হোসেন জোমাদ্দারের হলফনামা, মামলা ও লিখিত অভিযোগে জানাগেছে, তার ছেলে ইমরান হোসেন শাওন ও মেয়ে শাম্মি তার অর্থ সম্পাদ ও জমি তাদের নামে লিখে দিতে দীর্ঘদিন ধরে বাবাকে শাররিক ও মানুষিক ভাবে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় তাকে হত্যার পরিকল্পনা করলে তিনি নিজেই নলছিটি থানায় ২১ মার্চ ছেলে ও মেয়ের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেন। এরপর তিনি নিজের চিকিৎসার জন্য ঢাকায় বোনদের কাছে যান। আর এসুযোগে তাকে অপহরণ করা হয়েছে অভিযোগে চাচা কবির জোমাদ্দারের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দায়ের করা হয়। নিজের ছেলে ও মেয়ে স্থানীয় একটি কুচক্রের সহয়তায় মিথ্যা বানোয়াট অপহরনের নাটক বানিয়ে তার আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে।

এব্যাপারে আবুল হোসেন জোমাদ্দার ও কবির জোমাদ্দারের আইনজীবী এ্যাড.ফয়সাল খান জানান, বিএনপি নেতা কবির জোমাদ্দারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করে আসছে স্থানীয় একটি প্রতিপক্ষ। তারই ধারাবাহিকতায় নাটকীয় অপহরণের এ মামলাটি সাজানো হয়। তবে অপহরণ মামলার ভিকটিম নিজেই আদালতকে প্রকৃত ঘটনার বর্ননা দিলে আসল সত্য বেড়িয়ে আসে। ফাঁস হয়ে যায় অপহরণ নাটক। এ মিথ্যা মামলাবাজদের বিরুদ্ধে ২১১ ধারায় ব্যাবস্থা নেওয়া উচিত, বলেন আইনজীবী ফয়সাল খান।

স/জনী