ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমাদের ছেলেমেয়েদের মত মেধাবী সন্তান পৃথিবীর আর কোন দেশে আছে বলে আমি মনে করি না

admin
নভেম্বর ১১, ২০১৭ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

আমাদের ছেলেমেয়েদের মত মেধাবী সন্তান পৃথিবীর আর কোন দেশে আছে বলে আমি মনে করি না
-কবি আলী আশরাফ খান

‘আমাদের ছেলেমেয়েদের মত মেধাবী সন্তান পৃথিবীর আর কোন দেশে আছে বলে আমি মনে করি না। আমাদের এই ছেলেমেয়েরা যথাযথ গাইডলাইন পেলে বিশ্বকে জয় করতে পারে অনায়াসে’। ১২ নভেম্বর শনিবার সকাল এগারোটায় তিতাসের শোলাকান্দি আল-হেরা একাডেমির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-’১৭ ইং ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি, কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান এসব কথা বলেন।
একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক আজহার মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি সেতুবন্ধনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন, বারপাড়া মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক কাজল আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল-হেরা একাডেমির প্রিন্সিপাল মোঃ আব্দুল করিম সরকার, ভাইস প্রিন্সিপাল মোঃ হানিফ আহমেদ, মোঃ সেলিমসহ একাডেমির বেশ কয়েক জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ওই প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাও. মোঃ আবুল হাশেম। অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ কামরুল হাসান।

স/মা