ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

“আমরা স্যারেগো কতামতো কোনোদিন মাদক ছোঁবো না”

admin
জুলাই ২৬, ২০১৭ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

সারদেশে সকল জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস।
সে ধারাবাহিকতায় যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান “শুদ্ধ জীবন”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশিত অনুষ্ঠানের ছকের মধ্যেই নেয়া হয়েছে এ উদ্ভাবনী উদ্যোগ। শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার নির্দেশনা ছিল। সে নির্দেশনা পালন হয়েছে, তবে শুধুমাত্র ছিন্নমূল শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে।

এ দিকে স্থানীয় নওয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণে বসেছিল ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের মিলনমেলা। এখানে রচনা ও চিত্রাঙ্কনের বাইরেও ছিল ভিন্নতা। শিশুদের অংশগ্রহণে আয়োজিত হয় মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা “শুদ্ধতার জিজ্ঞাসা”। ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদে শিক্ষার্থী বুলবুলি জানান, ” মাদক মানে নিশা(নেশা)। আমরা স্যারেগো কতামতো কোনোদিন মাদক ছোঁবো না। “

ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মনদীপ ঘরাই বলেন, ” ছিন্নমূল শিশুদের মধ্যে মাদকসেবনের প্রবণতা কমানো ও মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলা সবচেয়ে বেশি জরুরী মনে হয়েছে। কারণ, এদের মধ্যে সেবন ও বিক্রয় সংশ্লিষ্টতা অপেক্ষাকৃত বেশি। এ উদ্যোগের মাধ্যমে শিশুদের মননে শুভ বার্তা ছড়িয়ে দেয়া হয়েছে”
অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদে শিক্ষার্থী বুলবুলি জানান, ” মাদক মানে নিশা(নেশা)। আমরা স্যারেগো কতামতো কোনোদিন মাদক ছোঁবো না। “

স/এষ্