ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমরা জয় থেকে মাত্র ১৫৬ রানের দূরত্বে দাঁড়িয়ে

admin
আগস্ট ২৯, ২০১৭ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা টেস্টে বাকি আরও দুই দিন। হাতে ৮ উইকেট রেখে জয় থেকে ১৫৬ রান দূরে অস্ট্রেলিয়া। উইকেটে জমে গেছেন সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। তাঁদের ব্যাটে ভরসা রেখে জয়ের স্বপ্ন দেখছেন অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্স।

৮ উইকেটে ২০৫ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল। তৃতীয় সেশনে তাঁরা টিকতে পেরেছে মাত্র ৫.৩ ওভার। জয়ের জন্য ২৬৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ২৮ রানে ২ উইকেট হারালেও দিন শেষে তাঁদের সংগ্রহ ১০৯/২। স্পিনবান্ধব উইকেটে সম্ভাব্য মড়ক এড়িয়ে অস্ট্রেলিয়ার জয়ের পথে আছে শেষ এক ঘণ্টায় স্মিথ-ওয়ার্নারের দারুণ ব্যাটিংয়েই।

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে কামিন্সও সে কথাই বললেন, ‘শেষ ঘণ্টা থেকে আমাদের আত্মবিশ্বাসী হওয়া উচিত। তাই আমি সত্যিই ভীষণ আত্মবিশ্বাসী (জয়ের ব্যাপারে)। স্মিথ ও ডেভকে দেখে মনে হয়েছে, তাঁদের খুব ভালো পরিকল্পনা রয়েছে এবং ম্যাচের নিয়ন্ত্রণও তাঁদের হাতে। ভালো লাগছে যে আমরা জয় থেকে মাত্র ১৫০ রানের মতো দূরত্বে দাঁড়িয়ে। সকালে প্রথম ঘণ্টায় ভালো করলে জয়ের খুব কাছে চলে যাওয়া যাবে।’
শেষ বিকেলে উইকেট বেশ সহজ আচরণ করেছে বলে অভিমত কামিন্সের, ‘আমার মতে, প্রথম দিনের তুলনায় উইকেট কিছুটা সহজ হয়ে এসেছে। ২৬০ বেশি টার্গেটে আমরা দিনটা ভালোভাবে পার করেছি। সে কারণেই আমরা ম্যাচে টিকে আছি। আমার মতে, দল এখন দারুণ অবস্থানে।’
দ্রুত এক হাফ সেঞ্চুরি দিয়ে উপমহাদেশের উইকেটে খাবি খাওয়ার দুর্নাম কিছুটা হলেও ঘোচাতে পেরেছেন ওয়ার্নার। কামিন্স বলেন, ওয়ার্নারের ইনিংসটাই ম্যাচের রং বদলে দিয়েছে। অস্ট্রেলীয় এ পেসারের মতে, ‘সে আমাদের জন্য খুব বড়মাপের খেলোয়াড় এবং মাঠে তাঁর চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন। তাঁর দ্রুতলয়ের হাফ সেঞ্চুরি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। পরে যাঁরা ব্যাটিংয়ে আসবেন, তাঁদের মানসিকতাও পাল্টে দিয়েছে ইনিংসটি। এটা দারুণ ব্যাপার।’

স/মা