ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমরা আবার সরকারে এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেবো: প্রধানমন্ত্রী

abu naser
অক্টোবর ১১, ২০২৩ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

আমরা আবার সরকারে এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেবো: প্রধানমন্ত্রী

ফরিদপুর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “জিয়া-এরশাদ-খালেদা লুটপাট আর দুর্নীতিতে মত্ত ছিল। তাদের সময়ে কেউ ভোট দিতে পারেনি। লুট করেছে তারা। আমরা সরকারে এসে সব ধরনের সেবা নিশ্চিত করেছি। কমিউনিটি ক্লিনিক, স্কুল-কলেজ, রাস্তাঘাট করে দিয়েছি।”

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৩ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় নেই। ইনশাআল্লাহ, আবার সরকারে এলে সেটা করে দেবো।”

ফরিদপুর জেলা আ’লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, আরেক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি
সহ কেন্দ্রীয় আ’লীগ ও ফরিদপুর জেলাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।