আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত
এসএম মেহেরাব হোসেন, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন , আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্ন, আওয়ামী লীগ নেতা আব্দুর রব বিশ্বাস, আক্তার হোসেন, মশিউর রহমান ডাবলু,আবুল কাশেম প্রমুখ।
স/এষ্

