ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আবুধাবিতে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৬:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

জার্মানিতে দুই দিনের সফর শেষে দেশের উদ্দেশে রওনা হওয়ার পর সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার জার্মানির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৩টা) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি আবুধাবিতে পৌঁছায় স্থানীয় সময় রোববার সকাল ৭টা ১০ এ। সেখানে সাড়ে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় বেলা ১২টা ৩৫ এ রওনা হয়ে রাতে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বর্তমান বিশ্বে নিরাপত্তা আলোচনার সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে শুক্রবার ভোরে মিউনিখে পৌঁছান শেখ হাসিনা। ওই দিন বিকালে সিকিউরিটি কনফারেন্সের ৫৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।এবারই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এই সম্মেলনে যোগ দিলেন।প্রধানমন্ত্রী শনিবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এদিন সিকিউরিটি কনফারেন্সের একটি প্যানেল আলোচনায়ও অংশ নেন তিনি।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব কামালউদ্দিন আহমেদ ও প্রেস সচিব ইহসানুল করিম।

 স/শা