ঢাকাবুধবার , ৪ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আবার দেশে আসছেন কাজী মশহুরুল হুদা

admin
এপ্রিল ৪, ২০১৮ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক

মাঝে টানা কয়েকবছর দেশে এসে মাইম নিয়ে কাজ করে গেছেন দেশের সুনামধন্য মাইম শিল্পী কাজী মশহুরুল হুদা। প্রায় চার বছর পর আজ ৫এপ্রিল আবার তিনি দেশে আসছেন। খবরটি নিশ্চিৎ করেছেন নিথর মাহবুব। নিথর মাহবুব বলেন, ‘৩ এপ্রিল রাতে হুদা ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। এবারের সফরে তিনি তিন সপ্তাহ দেশে থাকবেন বলে জানিয়েছেন। এই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মূকাভিনয়ের সংগঠন মাইম এক্সান এর আয়োজিত দ্বিতীয় মাইম ফেস্টিবলে যোগ দিবেন তিনি। ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিনদিনের এই উৎসবের উদ্বোধনী দিন তিনি আমেরিকান নিও মাইম থিয়েটারের হয়ে মূকাভিনয় প্রদর্শন করবেন। এই সংগঠনটির পরিচালক তিনি। এছাড়াও উৎসবে একটি মাইম কর্মশালা পরিচালনা করবেন এবং মাইম থেরাপির উদ্ভাবক হিসাবে উৎসবের একটি মাইম সেমিনারে অংশগ্রহণ করবেন।

কাজী মশহুরুল হুদা বাংলাদেশের নন্দিত মাইম শিল্পীদের একজন। বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী। বাংলাদেশের মাইম এর পুনরজাগরণেও রয়েছে তার বিশেষ ভুমিকা। কাজী মশহুরুল হুদাকে ১৫তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন কতৃক মূকাভিনয়ের উপর অনাররী ডক্টরেট উপাধী প্রদান করা হয়। মাইম আইকন হুদা ইয়োগা ও বডি এল্যাইনমেন্ট টেকনিক চালু করে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। মূকাভিনেতা কাজী মশহুরুল হুদা লিটল বাংলাদেশ প্রেস ক্লাব অব লস এঞ্জেলেসের সভাপতি।

স/এষ্