ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আবারো বাজারে আসছে নোকিয়া ৩৩১০!

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কয়েক আগেই চীনের বাজারে লঞ্চ করেছিল নোকিয়া ৬। আর বাজারে ফিরেই বাকি মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলোকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিল নোকিয়া। একটা সময় বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল নোকিয়ার ফোনগুলো।

কিন্তু স্মার্টফোনের বাজারে অন্য সংস্থাগুলোকে টেক্কা দিতে না পেরে কালের নিয়মে হারিয়ে গিয়েছিল এই সংস্থা। তবে সেসব এখন অতীত। বাজার দখলের লড়াইয়ে ফের মাঠ কাঁপাতে চলেছে নোকিয়া।

এখনো বহু মানুষের কাছে নোকিয়া মানেই নস্টালজিয়া। আর সেই ফোনটা যদি ‘নোকিয়া ৩৩১০’ হয় তাহলে আরো অনেক কথাই মাথায় আসে। ২০০০ সালে লঞ্চ করা এই ফোনটি, সেই সময় দাঁড়িয়ে ইতিহাস তৈরি করেছিল। টেকসই, স্থায়িত্ব এবং ব্যাটারি ব্যাকআপের বিচারে বাকি ফোনগুলোকে কয়েক শো মাইল পিছনে ফেলে দিয়েছিল এই ফোনটি।

এবার আপনার মনে হতেই পারে, স্মার্টফোনের ভরা বাজারে দাঁড়িয়ে, হঠাৎ এই ফোন নিয়ে এত আলোচনা কেন? কারণ, ফের বাজারে আসতে চলেছে ‘নোকিয়া ৩৩১০’। সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

সম্প্রতি বার্সিলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৬ ফেব্রুয়ারি বাজারে পুনরায় ফিরতে চলেছে এই ফোনটি। ওইদিন একইসঙ্গে নোকিয়া ৩, নোকিয়া ৫-ও লঞ্চ করা হবে। সূত্রের খবর, এই ‘নোকিয়া ৩’-এর দাম হতে পারে ১৬০ ডলারের মতো এবং ‘নোকিয়া ৫’-এর দাম হতে পারে ২১০ ডলারের কাছাকাছি।

সংস্থার তরফে জানানো হয়েছে, ‘নোকিয়া ৩৩১০’-এর বাংলাদেশি মুদ্রায় দাম হতে পারে ৪৫০০ টাকার কাছাকাছি। তবে এখানেই শেষ নয়। নোকিয়ার ডিস্ট্রিবিউটর এইচএমডি গ্লোবালের তরফে জানানো হয়েছে যে, এরপরে নোকিয়া আরো কয়েকটি পুরনো ফোনকে বাজারে ফিরিয়ে নিয়ে আসা হবে।

স/শা