ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আবারও ফুলপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

আবারও ফুলপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান- ময়মনসিংহের ফুলপুরে পুকুর থেকে এক অজ্ঞাত নারীড় (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার রহিমগbঞ্জ ইউনিয়নের বড়ুয়াই গ্রামের সেলিম মিয়ার পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পথচারীরা যাওয়ার সময় লাশটি পুকুরে ভাসমান অবস্থায় দেখে পুলিশকে জানায়। পরে সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ওসি আব্দুল্লাহ আল মামুন, কিলো অফিসার এসআই কবির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান ও লাশটি উদ্ধার করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত ওই নারীর বয়স অনুমানিক ৪৫-৫০ বছর হবে। তার পড়নে ছিল প্রিন্টের শাড়ী।

জানা যায়, গত ৩-৪ দিন আগে মানসিক ভারসাম্যহীন একজন নারীকে ওই এলাকায় ঘুরাঘুরি করতে দেখে গেছে। ঘটনাস্থলের পাশে বাজার করার একটি পুরান ব্যাগে স্যান্ডেল, পুরান শাড়ি, প্লেট, জগ ইত্যাদি পাওয়া গেছে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি।

ওসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ওই নারীর লাশ শনাক্তের জন্য পিবিআই ময়মনসিংহকে জানানো হয়েছে। এছাড়া লাশের ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশটি প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স/বি