ইনজুরিতে পড়েছেন পিএসজির তারকা ফুটবলার নেইমার। রোববার (২১ জানুয়ারি) দলটি তাদের এক টুইট বার্তায় জানায়, ডান পায়ের উরুতে ব্যাথার কারণে তাকে (নেইমার) আজকের ম্যাচে দলে রাখা হয়নি।
এর আগে নানতেসের সাথেও চোটের কারণে মাঠে নামতে পারেননি নেইমার।
গেল ম্যাচে দিজনের সাথে ম্যাচে নেইমার ৪টি গোল করেন, সাথে দুটি এসিস্টও করেন। আজকের ম্যাচটিতে তিনি না খেলার কারণে তার ভক্তদের কাছে ম্যাচের গুরুত্বটাও হয়তো একটু কমে যাবে। কিন্তু উনাই এমরিকে তো নেইমারের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে।
স /এন

