ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আফ্রিকানদের সাথে মিথিলা

nayem ahmed
আগস্ট ১৯, ২০১৯ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত অভিনয়শিল্পী মিথিলা। অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি।যে কারণে সেখানেও ভিড় জমান মিথিলার ভক্তরা। খোঁজ খবর রাখেন এ মুহূর্তে কী নিয়ে ব্যস্ত তাদের প্রিয় অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন মিথিলা। যেখানে আফ্রিকার শিশুদের সঙ্গে হাসিমুখে দেখা গেছে।জানা গেছে, ছবিটি আফ্রিকার ধেম উগান্ডায় তোলা। সেখানের শিশুদের নিয়ে কাজ করছেন তিনি।ছবিটি পোস্ট করে মিথিলা লিখেছেন, একই ফ্রেমে আমার জীবন ও কাজ।

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও কাজ করেন মিথিলা। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত রয়েছেন এ অভিনেত্রী।

জানা গেছে, সম্প্রতি ব্র্যাকের হয়ে আফ্রিকার আফ্রিকার দেশ উগান্ডা, রুয়ান্ডা ও তানজানিয়া ঘুরে এসেছেন মিথিলা। সেখানে শিশুদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেছেন তিনি। আর শিশুরাও মিথিলাকে পেয়ে উচ্ছ্বসিত।

 

স/এন