ঢাকাসোমবার , ৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আফগানিস্তানে ৮ জঙ্গি নিহত

admin
মার্চ ৬, ২০১৭ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে গতরাতে আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে আট তালেবান জঙ্গি নিহত হয়েছে।

সোমবার জেলা গভর্নর আমানুদ্দিন ক্রুইশি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইমাম সাহিব জেলার শাগার এলাকায় এ অভিযান চালানো হয়েছে। এতে আরো ৫ জঙ্গি আহত ও তাদের একটি বাঙ্কার ধ্বংস হয়েছে।’

নিহতদের মধ্যে চারজন বোমা তৈরির বিশেষজ্ঞ বলে তিনি জানান। দেশটির গভর্নর বলেন, এই অভিযানে কোন বেসামরিক লোক বা নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়নি।

তবে অভিযানের সময় তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্যরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে এক ধরনের দেশী বোমা নিক্ষেপ করে।

স/শা