ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আপাতত থাকছেন নওয়াজ, তদন্ত হবে আরও

admin
এপ্রিল ২০, ২০১৭ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পানামা পেপারস কেলেঙ্কারির অভিযোগ থেকে আপাতত মুক্তি পেলেন। তবে একটি যৌথ তদন্ত কমিশনের মাধ্যমে আরও তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বচ্চ আদালত।

বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি আসিফ জায়েদ কশা এই  আদেশ দেন। আদেশে কিভাবে অর্থ কাতারে পাচার হল তা তদন্ত করার জন্য যৌথ তদন্ত কমিশন গঠন করার আদেশ দেন।
এর আগে বিচারপতি আসিফ ও বিচারপতি গুলজার দুপুরে প্রধানমন্ত্রী নওয়াজকে আদালতে তলব করেন। বিচারপতি আসিফ ৫৪০ পৃষ্ঠার রায় পড়ে শুনান।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট যৌথ তদন্ত কমিশন গঠন করে  প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন আদালতে পেশ করার নিদের্শ দিয়েছেন।

স/ এষ্