নিউজ ডেস্ক : ঢাকায় লোক লজ্জায় যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তিবোধ করছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা গ্রহণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সিটি করপোরেশনের হটলাইন নম্বর ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪ করে খাবারের প্রয়োজনের কথা জানালে খবর পৌঁছে দেয়া হয়।
সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন নম্বরে ফোন করার জন্য আগ্রহীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। লোকলজ্জায় লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সম্মুখে এ খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।
গত ৪ এপ্রিল মেয়র সাঈদ খোকন আনুষ্ঠানিকভাবে এই হটলাইন নম্বরগুলোতে প্রাপ্ত কলের ভিত্তিতে খাবার পৌঁছে দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন।
স/এষ্

