ঢাকাশুক্রবার , ২০ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আন্তর্জাতিক বেসবল খেলতে ভারত গেলো বাংলাদেশ দল

admin
এপ্রিল ২০, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

অ্যামেচার বেসবল ফেডারেশন অব ইন্ডিয়ার (এবিএফআই) আয়োজনে ২২ থেকে ২৮ এপ্রিল আসাম রাজ্যের গৌহাটিতে অনুষ্ঠিত হবে এবিএফআইপ প্রেসিডেন্সিয়াল কাপ বেসবল টুর্নামেন্ট-২০১৮। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক বেসবলে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ দলের। প্রতিযোগিতায় অংশ নিতে আজ শুক্রবার সকালে সড়ক পথে আগরতলা হয়ে আসামের গৌহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বাংলাদেশ বেসবল দল।
ওয়ালটন গ্রুপ বাংলাদেশ বেসবল দলকে পৃষ্ঠপোষকতা করছে। জাতীয় পর্যায়ের বেসবল প্রতিযোগিতায় ওয়ালটন পৃষ্ঠপোষকতা করে আসছে দীর্ঘদিন।
আন্তর্জাতিক এই টুর্নামেন্টে ৮টি দল দুটি ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল ও সেখান থেকে দুটি দল ফাইনাল খেলবে। আগামী রোববার বিকেল সাড়ে তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে স্বাগতিক ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরাক, ইরান ও ভূটান।

স/এষ্