ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা।

admin
মার্চ ৮, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা।

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর সভার উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমানের সভাপতিত্বে মেহেরপুর পৌরসভা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, কাউন্সিলর আলপনা খাতুন বস্তি উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক প্রমুখ। এর আগে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি র‍্যালী বের করা হয়। পৌরসভা থেকে শুরু করে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালীতে অন্যদের মধ্যে কাউন্সিলর আলপনা খাতুন বস্তি উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

স/অ