চমক প্রতিনিধি :
আন্তর্জাতিক থিয়েটার কংগ্রেসে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলার ডিজি লিয়াকত আলী লাকী গত ২০ আগস্ট মোনাকো গেছেন। এই কংগ্রেসে বিশ্বের প্রায় ৮০টি দেশ অংশগ্রহণ করবে। লিয়াকত আলী লাকী ইন্টারন্যাশনাল এ্যামেচার থিয়েটার এসোসিয়েশনের এশিয়ান রিজিওনাল কমিটির সভাপতি এবং কেন্দ্রিয় চিলড্রেন এ্যান্ড ইয়ুথ স্টান্ডিং কমিটির সদস্য। তিনি এশিয়ান রিজিওনাল কমিটির সভায় সভাপতিত্ব করবেন এবং চিলড্রেন এ্যান্ড ইয়ুথ স্টান্ডিং কমিটির সভায় যোগদান করবেন। আইয়াটার এই কংগ্রেসের পাশাপাশি আয়োজন করা হয়েছে ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভাল’। এ উৎসবে ৩০টি দেশের ৩০টি নাটক মঞ্চস্থ হবে। আইয়াটার কংগ্রেস শেষে লিয়াকত আলী লাকী উজবেকিস্তানের সামারখান্দে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক মিউজিক ফেস্টভাল’ এ জুরি বোর্ডের সদস্য হিসেবে যোগদান করবেন।
এদিকে নাট্যজন ও সংগঠক লিয়াকত আলী লাকীর এই সফরে কাব্য বিলাস নাট্য গোষ্টি সহ দেশের সকল শিশু-কিশোর নাট্য দল অভিনন্দন জানিয়েছেন।
স/এষ্

