ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আদিবাসী ছাত্র পরিষদ

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

“বাদপড়া আদিবাসীদের দ্রুত সরকারী গেজেটে অন্তর্ভূক্তিকরণ ও সকল আদিবাসী শিশুদের জন্য প্রাথমিক স্তরে নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবীতে” আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১৯ ফেব্র“য়ারি ২০১৭, সকাল ১১:০০টায় রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্ট মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো’র সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক নকুল পাহান, রাজশাহী কলেজ কমিটির যুগ্ম আহবায়ক দুলাল চন্দ্র মাহাতো, কেন্দ্রীয় সদস্য তরুন মুন্ডা প্রমুখ।

মানববন্ধন সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজশাহী জেলা কমিটির সভাপতি সোহরাব হোসেন, বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী মহানগর কমিটির সভাপতি তামিম সিরাজী প্রমুখ।

বক্তারা বলেন, সরকারী গেজেটে বাদপড়া আদিবাসীদের এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। সরকারের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক আইন ২০১০ প্রণয়ন করার দীর্ঘ কয়েক বছর পার হয়ে গেলেও এখনো ২৭টির বাহিরে অন্যান্য বাদপড়া আদিবাসী জাতিগোষ্ঠিকে তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করতে পারেনি সরকার। এছাড়াও, নিজ মাতৃভাষায় আদিবাসী শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে সরকার পাঁচটি ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের কথা বললেও আজও আদিবাসী শিশুরা মাতৃভাষায় বই হাতে পায়নি। বক্তারা দাবি জানিয়ে বলেন, অবিলম্বে বাদপড়া আদিবাসীদের গেজেটে অন্তর্ভুক্ত ও আদিবাসী শিশুদের জন্য নিজ মাতৃভাষায় প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

স/শা