তাপস কুমার, নাটোর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশের আদিবাসি জনগোষ্ঠিরা আর পিছিয়ে নেই, তাদেরকে মূল জনগোষ্ঠীর কাতারে এনে আতœকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এসব জনগোষ্ঠির মধ্যে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদের চাকুরির জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সারা দেশে ৩৮ কোটি বই বিনামূল্য ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে ক্ষদ্র নৃ-গোষ্ঠির (আদিবাসী) শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে ২০১৬-১৭ অর্থ বছরের সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩১৭ জন ছাত্র-ছাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ৩ লাখ ৭২ হাজার টাকার এসব শিক্ষা বৃত্তি প্রদান করেন প্রতিমন্ত্রী পলক।
এ সময় তিনি বলেন, সিংড়ায় ১ লাখ শিক্ষার্থী রয়েছে। তাদেরকে তথ্য প্রযুক্তিতে গড়ে তোলা হচ্ছে। তারা প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবাসহ আত্ম কর্মসংস্থানে নিজেদের নিযুক্ত করবেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে সিংড়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং শিক্ষার আলোয় আলোকিত করা হবে। সিংড়ায় হাইটেক পার্ক স্থাপন হতে যাচ্ছে, যেখানে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া গোল ই আফরোজ সরকারী কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।
এরপরে প্রতিমন্ত্রী পলক উপজেলা কৃষি ভবন হলরুমে উপজেলা আইসিটি ও আইন শৃংখলা কমিটির সভায় অংশ গ্রহণ করেন।
স/মা

