ঢাকাশুক্রবার , ২৯ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদালতে নালিশ করেও ভিটেমাটি রক্ষা করতে পারছেনা ওরা

admin
ডিসেম্বর ২৯, ২০১৭ ৪:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

শাহআলম.গোয়াইনঘাট থেকেঃ
আদালতে লিখিত অভিযোগ করেও নিজেদের পৈত্রিক সম্পত্তি ও ভিটে মাটি রক্ষা করতে পারছেনা গোয়াইনঘাটের এক অসহায় পরিবারের লোকজন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে সাহাব উদ্দিন জানান, উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত তার বাবার রেখে যাওয়া যথাক্রমে ১০, ৩৫ ও ৩১৭ (বি.এস) খতিয়ানে ১.১৭ একর ভূমি রয়েছে। কিন্তু চলমান রিভিশনাল জরিপে একই গ্রামের মৃত হবিবুর রহমানের পুত্র সিরাজ উদ্দিন, বশির উদ্দিন, জমির উদ্দিন, সামসুদ্দিন, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, রিয়াজ উদ্দিন ও মিরাজ উদ্দিন এবং মৃত আকবর আলীর পুত্র আব্দুল আজিজ, আব্দুল খালিক, আব্দুল সমাদ ও আব্দুস ছালাম জরিপী কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অবৈধ যোগসাজশ করে ৮০ শতক ভূমি তাদের নামে রেকর্ড করিয়েছেন বলে ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করেছেন।
বিষয়টি সমাধানের লক্ষে দরিদ্র পরিবারটি ইতিপূর্বে স্থানীয় মুরব্বী ও ইউপি চেয়ারম্যানের কাছে ধরনা দিয়েও কোন প্রতিকার পাননি। স্থানীয় ভাবে বিষয়টির কোন সুরাহা না পেয়ে ভুক্তভোগি পরিবারটি বাদী হয়ে গত ১৪ নভেম্বর সিলেট যুগ্ম জেলা জজ আমলী আদালতে একটি মামলা (৬১) দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানাযায়, বিবাদীগণের কোন বৈধ স্বত্ব নাই। দাবীকৃত ভূমি এস,এ জরিপকালে ডিপি ৭৮নং খতিয়ানে পাট্টাদার হিসাবে মামলার বাদী সাহাব উদ্দিনের দাদা মৃত একরাম আলীর নামে লিপিবদ্ধ আছে। এবং বাদী সাহাব উদ্দিন ১২ অক্টোবর জরিপী খতিয়ানের জাবেদা সংগ্রহ করে ভূল রেকর্ড কম্পর্কে নিশ্চিত হন। এজাহারে বলা হয় বাদীগন এস এ-২১নং এবং বি,এস-২৬নং দাগের ভূমিতে দীর্ঘ একশ বছর যাবত পাকা ও ঢেউটিনের ছাউনিযুক্ত বসত ঘর তৈরি করে বসবাস করাসহ বৃক্ষ রোপন এবং চাষাবাদ করে আসছেন।
কিন্তু আদালতে মামলা চলাকালীন অবস্থায় সাহাব উদ্দিনের বসত বাড়ি থেকে পাঁচটি গাছ জোর পূর্বকভাবে কেটে নিয়ে যায় মামলার বিবাদী সিরাজ উদ্দিন গংরা।একই সাথে আদালতে মামলা দায়ের করায় বাদী সাহাব উদ্দিনের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গ্রাম্য সালীশ ব্যক্তিত্বদের কাছে বিচার চেয়েও কোন প্রতিকার পাচ্ছেনা পরিবারটি।
ভুক্তভোগি সাহাব উদ্দিন জানান, চলমান রিভিশনাল জরিপের সময় আমরা নাবালক ছিলাম। আমার পরিবারেও বুঝধার তেমন কেউ ছিলনা। উত্তরাধিকারী ফুফু বেচে থাকলেও তিনি কিছু বুঝতেন না। আমি ১২ অক্টোবর জরিপী খতিয়ানের জাবেদা সংগ্রহ করে ভূল রেকর্ড সম্পর্কে নিশ্চিত হই। এবং নিজের ভিটেমাটি উদ্ধারে আদালতে মামলা দায়ের করি।
কিন্তু আদালতে মামলা করায় আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে সিরাজ উদ্দিনসহ তারা ৭ভাই। এমতাবস্থায় আমি পৈত্রিক ভিটে মাটি রক্ষায় অসহায় হয়ে পড়েছি।
এব্যাপারে বিবাদী সিরজা উদ্দিন জানান, সাহাব উদ্দিনের বাবা কোন ভূমি রেখে যায়নি। সবগুলো বিক্রি করে গেছেন। তার ফুফুর ও দাদির কিছু যায়গা ছিল ওই খান থেকে সেটেমেন্ট ও চলমান রিভিশনাল জরিপের সময় সাহাব উদ্দিনসহ তার তিন ভাইয়ের নামে রেকর্ড করিয়ে দিয়েছিলাম। ্ওই ভূমিতে তারা দীর্ঘ ১৫ বছর যাবৎ বসবাসরত। আমরা তাদের ভূমি থেকে গাছ কেটিনি । আমাদের এস এ-২২নং দাগের ভুমি থেকে গাছ কেটেছি।

স/এষ্