ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আদালতের নির্দেশে মামলা, নগ্ন ছবি ও ভিডিও ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবি

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৫, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

আদালতের নির্দেশে মামলা, নগ্ন ছবি ও ভিডিও ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে কথা বলে নগ্ন ছবি সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে মুনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে যশোর আদালতে মামলা হয়েছে।

সোমবার শার্শার রাড়িপুকুর গ্রামের এক তরুণী বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন শার্শা থানার ওসিকে। আসামি মুনির হোসেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের শহিদের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি মুনির হোসেনের সাথে ওই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে অবিবাহিত দাবি করে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি মুনির হোসেন তরুণীর সাথে ভিডিও কলে কথা বলা শুরু করে।

এরপর মুনির কৌশলে তরুণীর নগ্ন ছবি এবং ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। মুনির বিবাহিত জানতে পেরে তরুণী তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষীপ্ত হয়ে মুনির তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামি মুনির তরুণীর নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এতে ওই তরুণীর মানসম্মান ক্ষুণ্ন হয়। এ ঘটনায় শার্শা থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।