ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘি ইউএনও নিজেই আটক করলেন সরকারি চাল

nayem ahmed
আগস্ট ২৪, ২০২০ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :  সোমবার দুপুরে ব্যাটারি চালিত অটো চার্জার করে পাঁচ বস্তা ভিজিএফ এর চাল নিয়ে যাওয়ার সময় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার নিজেই চালসহ এক ব্যক্তিকে আটক করেছেন।

পরে ভ্রাম্যমান আদালতে চাল ক্রেতা আনোয়ার হোসেন কে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার ডালাম্বা গ্রামে।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ বিন রশিদ বলেন, আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি সুবিধা ভোগীদের নিকট থেকে পাঁচ বস্তা চাল কিনে সোমবার দুপুরে অটো চার্জার নিয়ে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আনোয়ার হোসেনের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং চাল জব্দ করা হয়েছে।

 

স/এন