ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে ৫ জন শ্রেষ্ঠ মাছ চাষী পেলো সম্মাননা পুরষ্কার

admin
আগস্ট ২৯, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘিতে ৫ জন শ্রেষ্ঠ মাছ চাষী পেলো সম্মাননা পুরষ্কার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় রেনু, পোনা, ব্রুট ও বায়ুফ্লফের মাছ উৎপাদনে সফলতা অর্জন করায় ৫ জন শ্রেষ্ঠ মাছ চাষীকে সম্মাননা পুরষ্কার দেয়া হয়।

রবিবার দুপুরে আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপনের ২য় দিনে শ্রেষ্ঠ মাছ চাষী সিরাজুল ইসলাম খান রাজু, রফিকুল ইসলাম, শেখ আব্দুল্লাহ আল ফারুক, বিশ্বজিৎ সরকার লিটন ও চঞ্চল প্রামানিককে পুরস্কৃত করা হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে এই উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, সান্তাহার মৎস্য প্লাবন ভূমির বৈজ্ঞানিক কর্মকর্তা মুনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, অধ্যক্ষ আব্দুর রহমান, মাছ চাষী বাদল মৈত্র, রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে উপজেলা ক্যাম্পাসের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

স/এষ্